Headlines
Loading...
পুলিশের ক্রসফায়ারে মেজর সিনহার মৃত্যুতে চরমোনাই পীরের নিন্দা/Islamer Alo 24

পুলিশের ক্রসফায়ারে মেজর সিনহার মৃত্যুতে চরমোনাই পীরের নিন্দা/Islamer Alo 24

 পুলিশের গুলিতে অব. মেজর সিনহা মোঃ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় শামলাপুর চেকপোস্টে অব. মেজর সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মেধাবি ও তরুণ এ সেনা কর্মকর্তা ২০১৮ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যান। আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর দায়িত্ব হলো কাউকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা বা আইনের আওতায় এনে তদন্ত করে ব্যবস্থা নেয়া। কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ, তদন্ত ও বিচার ছাড়াই কাউকে গুলি করে হত্যা করা মানবাধিকার ও আইনের সুস্পষ্ট লংঘন। যা গভীর উদ্বেগের কারণ।

0 Comments: