ভারতীয় সব টিভি চ্যানেল নেপালে নিষিদ্ধ /Islamer Alo 24
ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল।
ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা বাড়ছেই। উত্তরাখণ্ডে ভারতের রাস্তা তৈরিতে বাধা, বিহারে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে নেপাল সরকার।
এমন পরিস্থিতিতে টিভি চ্যানেল বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার।
নেপাল সরকারের পক্ষে অভিযোগ করা হয়েছে যে, নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে বলেও অভিযোগ সে দেশের।


0 Comments: