Headlines
Loading...
ত্রিশালে সাংবাদিকের ভাই খুন ও পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন/Islamer Alo 24

ত্রিশালে সাংবাদিকের ভাই খুন ও পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন/Islamer Alo 24

,



এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক পরিবারের উপর হামলা ও খুনের প্রতিবাদে এবং হামলাকারিদের ফাঁসির দাবিতে ত্রিশালে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১ টা হতে দুপুর ১২টা পর্যন্ত ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেনের সঞ্চলনায় এ সময়য় মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-২ মেহেদী হাসান নাছিম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহীম খলিল শান্ত, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ সুমন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম ফজলে রশীদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি ত্রিশাল শাখার সভাপতি খোরশিদুল আলম মুজিব,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামূল হক,সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন শামীম,উপজেলা নাট্য সংস্থার সভাপতি নায়ক সোহেল হাবীব প্রমূখ,

উল্লেখ্য, গত ৯ আগস্ট স্থানীয় সাংবাদিক পরিবারের উপর হামলা ও তার ভাই যুবলীগ নেতা মনিরুজ্জামান মনিরকে হত্যা করা হয়।

0 Comments: