Headlines
Loading...
ফিলিস্তিনে অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের ধরে নিয়ে গেছে ইহুদীবাদী ইসরায়েল/Islamer Alo 24

ফিলিস্তিনে অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের ধরে নিয়ে গেছে ইহুদীবাদী ইসরায়েল/Islamer Alo 24


ফিলিস্তিনের পশ্চিম তীরস্থ রামাল্লাহ শহরে অনুপ্রবেশ করে শিক্ষার্থীসহ অন্যান্য ফিলিস্তিনিদের ধরে নিয়ে গেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ফিলিস্তিনের রামাল্লা নগরীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে সংবাদমাধ্যম ডাব্লিউএএফএ-র খবরে বলা হয়, আজ ভোরে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বিশাল একটি দল রামাল্লা নগরীতে অনুপ্রবেশ করে মূল শহরের আশপাশের এলাকাগুলোতে ধরপাকড় শুরু করে দেয়। এসময় তারা বাইতুনিয়া গ্রামের রুবা আ’সী ও মাজেদ নাইয়্যারা নামী দুই ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের তথ্যমতে রুবা আ’সী বিঅরেযাইত ইউনিভার্সিটিতে পড়ুয়া একজন শিক্ষার্থী।
এছাড়াও ইসরায়েলের সন্ত্রাসীরা রামাল্লার টুইন সিটি আল বিইরাহ’র স্থানীয় দুজন নেতা হোসাইন আবু কুওয়াইক এবং জামাল ত্বওয়ীলকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
ফিলিস্তিন দখল ও জনগণকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ফিলিস্তিনের যুবকরা ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনাদের দিকে পাথর ছুড়তে থাকলে তাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ইসরায়েলের সন্ত্রাসী সেনারা বিক্ষোভকারী ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়া শুরু করে।


0 Comments: