Headlines
Loading...
আয়াসোফিয়াতে দ্রুত নামাজের ব্যবস্থা করতে নির্দেশনা জারী করলেন এরদোগান/Islamer Alo 24

আয়াসোফিয়াতে দ্রুত নামাজের ব্যবস্থা করতে নির্দেশনা জারী করলেন এরদোগান/Islamer Alo 24




১৯৩৪ সালের ততকালীন সেক্যুলার সরকার কর্তৃক আয়াসোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তরের বিতর্কিত আইন বাতিল ঘোষণা করেছে তুরস্কের আদালত।
শুক্রবার (১০ জুলাই) তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত এ রায় ঘোষণা করে।
আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এবং তিনি তুরস্কের ধর্মীয় বিভাগ দিয়ানাত ফাউন্ডেশনকে আয়াসোফিয়াতে দ্রুত নামাজের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।
ষষ্ঠ শতাব্দীতে নির্মিত আয়াসোফিয়া অর্থডক্স খৃষ্টানদের চার্চ হিসেবে পরিচিত হলেও মূলত সেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের মূল কেন্দ্রস্থল ছিল।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাইজেন্টাইনরা উসমানী সাম্রাজ্যে নানান ষড়যন্ত্র ও কূটচাল পরিচালনা করতো এই আয়াসোফিয়া থেকে।
বাইজেন্টাইনদের সকল ষড়যন্ত্র নসাৎ করে ১৪৫৩ সালের ২৯ মে ইস্তাম্বুল বিজয় করে আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন সুলতান দ্বিতীয় মুহাম্মাদ।
১৯৩৪ সালে দীর্ঘ প্রায় ৭শ বছর মসজিদ হিসেবে থাকা আয়াসোফিয়াকে জাদুঘরে রূপান্তরের ঘোষণা দেয় তুরস্কের ততকালীন সেক্যুলার সরকার।
৮৬ বছর পর আবারো আয়াসোফিয়াতে নামাজ আদায় করতে ইচ্ছুক তুরস্কের ধর্মপ্রাণ মুসলমানগণ। তাই আয়াসোফিয়াকে পূনরায় মসজিদে রূপান্তর করতে উদ্যোগ নেয় এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের সরকার।
আমেরিকা, রাশিয়া ও বৃটেনসহ আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে এক্ষেত্রে এরদোগানকে বেশ সফল নেতাই বলা যায়।

0 Comments: