Headlines
Loading...
আবারও বাঁধা দিয়ে ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল/Islamer Alo 24

আবারও বাঁধা দিয়ে ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল/Islamer Alo 24


কিছুদিন আগে ভারতের উত্তরখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরির কাজে বাঁধা দিয়েছিল নেপাল। তারপরই তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে নেপাল সরকার।
এর জেরে দু’দেশের মধ্যে এখনও উত্তেজনা চলছে। তারমধ্যেই ফের বিহারের সীতামারি জেলার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের একটি হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল নেপাল। বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা বৃদ্ধি শুরু হয়েছে দিল্লি ও কাঠমন্ডুর মধ্যে।
সীতামারি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিহারের ৬৩১ কিলোমিটার এলাকাজুড়ে নেপালের সীমান্ত রয়েছে। এতদিন ধরে এই সংলগ্ন এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করছে বিহার সরকার। তাতে কোনওদিনই কোনও অসুবিধা হয়নি। কিন্তু কিছুদিন ধরেই বিহারের সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজে বাধা দিচ্ছে নেপালের সরকার।

কিছুদিন আগে পূর্ব চম্পারণ জেলার নেপাল সীমান্তের কাছে থাকা লালবকেয়া নদীর উপর একটি বাঁধ তৈরির কাজে বাধা দিয়েছিল তারা। তারপর ভারতের সীতামারির এক বাসিন্দাকে সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে মেরেই ফেলেছে নেপালের সীমান্তরক্ষীরা। এবার বিহারের উত্তরপ্রান্তে অবস্থিত সীতামারি থেকে ভিট্টামোড় পর্যন্ত হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল তারা।
ভারত নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে এই রাস্তা বানাচ্ছে বলে অভিযোগ কাঠমান্ডুর। যদিও সেই দাবি মিথ্যা বলে দাবি করেছে ওই হাইওয়ে তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কর্মকর্তারা।

0 Comments: