Headlines
Loading...
বন্ধু রাষ্ট্রে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন এরদোগান /Islamer Alo 24

বন্ধু রাষ্ট্রে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন এরদোগান /Islamer Alo 24


আজারবাইজানে  আর্মেনিয়ান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা আমাদের ভাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়ার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আজারবাইজানের স্বার্থ, আইন ও ভূখণ্ডে যে কোনো হামলার জবাব দিতে আমরা নূন্যতম দ্বিধা করবো না।

সোমবার প্রেসিডেন্ট কম্পলেক্সে মন্ত্রীসভার বৈঠক শেষে আজারবাইজানে আর্মেনিয়ার হামলার ব্যাপারে তিনি এসব কথা বলেন।

রবিবার(১২জুলাই) আর্মেনিয়ান সেনাদের সাথে সীমান্তে সংঘর্ষে একজন জেনারেল ও মেজর সহ সাতজন আজারবাইজানীয় সেনা মৃত্যুবরণ করেছে।

এরদোগান বলেন, উচ্চ কারাবাখে আক্রমণের পর থেকে আজারবাইজানে আর্মেনিয়ার বেপরোয়া ও একের পর এক হামলায় তুরস্ক খুবই উদ্বিগ্ন।

তিনি বলেন, দুটি রাজ্যের সীমান্তে ভারি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করার দ্বারা এটা বুঝা যায় যে,সেগুলো ছিল আজারবাইজানের বিরুদ্ধে তাদের পরিকল্পিত ও ইচ্ছাকৃত হামলা।আর্মেনিয়ার হামলা সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেনোনা তাদের হামলার লক্ষ্য হল, উচ্চ কারাবাখে চলাচল রুদ্ধ করে বিরোধের নতুন ক্ষেত্র তৈরি করা।

উল্লেখ্য,১৯৯১সালে আজারবাইজান সামরিক অভিযান পরিচালনা করে উক্ত অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করেছিল।পরবর্তীতে আন্তর্জাতিক মহল উচ্চ কারাবাখ বা নাগোরনো কারাবাখকে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

0 Comments: