মহানবি (সঃ) ব্যাঙ্গ ছবি দিয়ে মনগড়া লেখায় বই প্রকাশ /Islamer Alo 24
শিক্ষা_আজ_ধ্বংসের_পথে। এ বইটি ছাপানো হয়েছে শিশু বিকাশ পাবলিকেশন্স হতে ।বাংলাদেশের কেজি স্কুলের পড়ানোর জন্য । বইয়ে কাবা শরিফ ও তার পাশে ছবিটি দিয়ে তারা বুঝাতে চায় এটা আমাদের নবী মোহাম্মদ (সাঃ)এর ছবি। রাসুলের ছবি একে ব্যাঙ্গ করেছে। শিশুদের মাইন্ড চেঞ্জ করার বিরাট একটা ফন্দি করেছে। যখনি শিশুদের সামনে মুহাম্মাদ (সাঃ) এর কথা আসবে তখনি তাদের মনে হবে ওই ছবিটায় হচ্ছে মুহাম্মাদসাঃ এর ছবি।এর সম্পূর্ণটায় হচ্ছে ইসলাম বিরোধী ষড়যন্ত্র। নামটাকে ব্যাঙ্গ করা হয়েছে, "মুহাম্মাদ (সাঃ)" এর পরিবর্তে "মহম্মদ" লেখা হয়েছে।প্রবন্ধটা একদম মনগড়া। রাসুল (সাঃ) কে হেয় প্রতিপন্ন করে লিখা হয়েছে।"আরবের লোকেরা দেব দেবির পূজা করত মুহাম্মাদ (,সাঃ) এর কাছে তা ভাল লাগেনি তাই তিনি আরেকটি ধর্মের প্রচার করলেন...) "মানে ইসলাম ধর্ম একটা মানব রচিত ধর্ম? অন্য ধর্ম ভাল লাগেনি বলে মুহাম্মাদ(সাঃ) নিজেই একটা ধর্ম বানিয়ে ফেলেছেন? নাউজুবিল্লাহ!
তারপর আরো আছে "রাসুল (সাঃ) বেশী লেখা পড়া করতে পারেন নাই... । "অর্থাৎ কথাটিকে এভাবে উপস্থাপনের মানে হলো রাসুল (সাঃ) কে মূর্খ সাব্যস্ত করা!!!
তারপর এখানে "আল্লাহ"র পরিবর্তে "ইশ্বর" লিখেছে।
আরো লিখেছে "রাসুল (সাঃ) এর টাকা- পয়সা ছিল, খাদিজা (রাঃ) এর ঘরে চাকরি পেয়ে ছিলেন। তারপর তাকেই বিয়ে করে ফেলেন। এখন তার কোন অভাব রইলনা।"
লেখার ভঙ্গিতে একথা বুঝা যাচ্ছে যে রাসুল (সাঃ) খাদিজা রা. এর ঘরে চাকর ছিলেন। পরবর্তিতে সম্পদের লোভে তাকেই বিয়ে করে ফেলেন। নাউযুবিল্লাহ!!!
পুরো প্রবন্ধে ষড়যন্ত্রের গন্ধ ফুটে উঠেছে। আজ মুসলিম শিশুদের মগজ এভাবেই ধোলাই করছে যাতে করে আগামীতে সে এমনিতেই ইসলাম বিরোধী হতে পারে!
এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হোক!
বাংলার নাস্তিক গুলো বার বার ইসলাম, মুসলমান ,কোরআন, কাবা ঘর , ও রাসুল (সাঃ) নিয়ে ব্যঙ্গ করে নানা ভাবে উপস্থাপন করে , কিন্ত কারো সঠিক বিচার হয়নি !
পোস্ট টি কপি/শেয়ার করে ছড়িয়ে দেয়ার জন্য সবাই কে বিনীতভাবে অনুরোধ করছি।


0 Comments: