Headlines
Loading...
মুফতি আবু ইউসুফ সহ বেফাক থেকে তিনজন বরখাস্ত : দুর্নীতির বিষয়ে তদন্ত চলবে/Islamer Alo 24

মুফতি আবু ইউসুফ সহ বেফাক থেকে তিনজন বরখাস্ত : দুর্নীতির বিষয়ে তদন্ত চলবে/Islamer Alo 24



বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর আজকের রুদ্ধদ্বার বৈঠকে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ এবং বেফাকের পরিদর্শক মাওলানা ত্বহা এবং পরীক্ষা বিভাগের সঙ্গে কর্মরত ঢাকার ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল গণীকে বেফাকের সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবং বেফাক সংশ্লিষ্ট একটি সূত্র পাবলিক ভয়েসকেও এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্বপূর্ণ যে তিনটি সিদ্ধান্ত এসেছে তা হলো –

০১. বেফাকের শৃঙ্খলা বিরোধী নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রণ মাওলানা আবু ইউসুফকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মাওলানা আবু ইউসুফও অভিযোগ স্বীকার করে বরখাস্তের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।
০২. ফোনালাপে বেফাকের পরিদর্শক মাওলানা ত্বহার নামও ওঠে এসেছে। নানা অনিয়ম ও বেফাকের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় তাকেও বরখাস্ত করা হয়েছে।

০৩. পরীক্ষা বিভাগের সঙ্গে কর্মরত ঢাকার ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল গণীকে এ মুহূর্ত থেকে বেফাকের সকল কর্মকাণ্ড থেকে বরখাস্ত করা হয়।
এছাড়াও বেফাকের ব্যাপারে উত্থাপিত সকল দুর্নীতির বিষয়ে যথাযোগ্য তদন্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে মিটিংয়ে।

মিটিংয়ে উপস্থিত থাকা একটি সূত্র পাবলিক ভয়েসকে জানিয়েছে – ফেসবুকে প্রকাশ হওয়া ফোনালাপ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিষয়ে দফায় দফায় আলোচনা হয়েছে বেফাকের আজকের খাস মিটিংয়ে। যেখানে বিভিন্ন পক্ষের দাবি এবং সামনে আসা সকল দুর্নীতির অভিযোগ বিষয়েও যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বেফাকের আজকের বৈঠকে খাস কমিটির সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন বেফাকের সহ সভাপতি মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ হাফিজ্জি, মাওলানা আবদুল হক ময়মনসিংহ, মাওলানা আবদুল হামিদ (মধুপুর পীর সাহেব) মাওলানা সাজিদুর রহমান, দারুল আরকাম মাদরাসা, মাওলানা ছফিউল্লাহ পীরজঙ্গী মাদরাসা, মাওলানা আনাস মাদানী, মাওলানা মোসলেহ উদ্দীন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকাারিয়া, মহসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা নুরূল আমিন, অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

0 Comments: