Headlines
Loading...
রাজধানীতে কুরবানীর পশুর হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়/Islamer Alo 24

রাজধানীতে কুরবানীর পশুর হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়/Islamer Alo 24



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কুরবানীর পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি পশুর হাট নিয়ে বেশ কয়েকটি বিধিনিষেধও দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন বাস্তবায়নের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজধানীর বাইরে পশুর হাট বসানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। তবে এবছর অনলাইন কেনাকাটার ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজারাদারদের ব্যবস্থাপনায় পশুর হাটের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ক্রেতাদের মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করতে হবে। হাটের কাছে ব্যাংক বুথ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।


0 Comments: