Headlines
Loading...
করোনা রোগীর লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেলেন বাবা ও ভাই/Islamer Alo 24

করোনা রোগীর লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেলেন বাবা ও ভাই/Islamer Alo 24



মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?? করোনায় আক্রান্ত হয়ে মৃত বক্তির লাশ ঢাকা-টাংগাইল মহাসড়কের দেলদুয়ারের ডুবাইল নামক স্থানে রাস্তার পাশে ফেলে যায় নিজের বাবা ও আপন ভাই!

টাঙ্গাইলের দেলদুয়ারের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে রাস্তার পাশে ফেলে যাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। অজ্ঞাত ব্যক্তির নাম- চেতন চন্দ্র দাস, পিতা- নকুল চন্দ্র দাস, বাড়ী টাঙ্গাইল জেলার কালিহাতী থানার আমজানী গ্রামে। 
দেলদুয়ার থানা পুলিশ জানায়, ঢাকা এযারপোর্ট এলাকায় চেতন রিক্সা চালাত। ৬-৭ দিন আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। রোববার রাতে সে মারা যায়। লাশ এলাকায় সৎকার করতে বাধা প্রাপ্ত হবে ভেবে বাবা নকুল চন্দ্র দাস ও বড় ভাই অতুল চন্দ্র দাস রাতের কোনো এক সময় পলিথিনে মুড়িয়ে লাশ ফেলে যান দেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে। খবর পেয়ে রোববার সকালেই দেলদুয়ার থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে টাঙ্গাইল সিআইডি ক্রাইমসিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে সাইদুল হক ভূইয়া জানান, মৃত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সে মারা যায়। বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গ্লাস কোম্পানীর দক্ষিণ পাশে ডুবাইল এলাকায় ফেলে যায়। ময়না তদন্ত শেষে মৃতের চাচা পূন্য চন্দ্রের নিকট লাশ হস্তান্তর করা হয় এবং দাহ করতে খরচ হিসেবে পাঁচ হাজার টাকাও দেওয়া হয়। 


0 Comments: